Pages

Sunday, January 22, 2012

অবেলায় বললে

জানুয়ারি ১ । ২০১২ । রাত ১২.০১ মিনিট।

নতুন বছরে আমাকে চাও না।

শুনতে বেশ ভালো লেগেছিল।

কেমন সিনেমাটিক ছিল কথাটা।

সত্যি করে দিয়ে তুমি চলে গেলে।

চেনা জানা ৩ বছর।

সম্পর্ক ২ বছর।

একটানে ছিড়লে শেওড়াপড়া নারি

Saturday, January 21, 2012

এই নিয়ে দুই

আগে একবার। আবারও। দুবার আমায় ছেড়ে গেলে।
কিন্তু ফিরে এলে ১ বার।
এবার মনে হয় আর আসবে না।
জানি অনেক ভুল করেছি।
আমার ভুল তোমাকে ছিনিয়ে নিয়ে গেছে আমার থেকে।
নিজের উপর দুক্ষ হয়,
জানো সামিয়া, তোমায় হারাবো কখোনো ভাবিনি যে ...।।

তুমি খুব সাহসী একটা মেয়ে।
এভাবে সীধান্ত নেওয়াটা সত্যি অহংকার করার মত।
সবাই পারতো না।
জানি অপরাধবোধ ভুগছো।
বলি ভুলে যাও।
যদি ভালোবাসো,
তবে ফিরে এসো।
তোমার কিছু না থাকলেও চলবে।

পুরানো সেই দিনের কথা

 [ ওকে ভেবে গানতা বেশ ভালো লাগে শুনতে ]

পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়।
ও সেই চোখে দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়।
আয় আর একটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয়।
মোরা সুখের দুখের কথা কব, প্রাণ জুড়াবে তায়।
মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়--
বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়।
হায় মাঝে হল ছাড়াছাড়ি, গেলেম কে কোথায়--
আবার  দেখা যদি হল, সখা, প্রাণের মাঝে আয়॥

তুমি আসবে বলে

তুমি আসবে বলে তাই
আমি স্বপ্ন দেখে যাই
আর একটা করে দিন চলে যায়
সুদিন আসবে বলে ওরা আগুন জ্বালায়
আর হাজার হাজার মানুষ মরে যায়
দেখবে বলে আকাশটাকে মাথা উঁচু করে
শুধুই নোংরা কালো ধোঁয়া ঢেকে যায়
কাছে আসবে বলে অন্ধকারে হাতড়ে মরে ওরা
তবু শরীর দুটো থাকে আলাদা
আমার মনটা তবু আশা করে যায়
এই মনটা তবু ভালবাসতে চায়
এই মন… আশা করে যায়
সময় ছুটে চলে
আমি আটকে পড়ে রই
আমার রাস্তা আঁটে আমি আঁটি না
চোখে নিয়ে স্বপ্ন বুকে নিয়ে অনেক অনেক কথা
আমার বয়স বাড়ে, আমি বাড়ি না
তুমি আসবে বলে তাই
আমি স্বপ্ন দেখে যাযই
আর একটা করে দিন চলে যায়
সুদিন আসবে বলে ওরা আগুন জ্বালায়
আর হাজার হাজার মানুষ মরে যায়
আমার মনটা তবু আশা করে যায়
এই মনটা তবু ভালবাসতে চায়
এই মন… আশা করে যায়

আয় ফিরে আয়।

এই তুমি চললে কোথায়।
আমায় ফেলে অনুভবে।
এ কোন অভিসারে
বিলাসি এ মন নাহি সবে।

এই তুমি হারালে কই
আমায় ফেলে শিহরনে।
এ কোন দোশারোপে
ঠকালে আমায় অভিমানে।

আমি তোমার রক্ত চিনি, ভাবনা জানি, ভুলবো নাহি।
আমি তোমার ছায়া হবো,পিছু যাব, কই পালাবি।
আমার যত গন্ধ নেওয়া,আদর পাওয়া, সংগি কোথায়।
আমার যত সপ্ন দেখা,গল্প বলা, আয় ফিরে আয়।

খায়নি আমি জল,ছুইনি কোনো পানি।
তবু আমার তৃষ্ণা আছে, শুনবো তোরই বানি।
মরতে যাবনা, দুক্ষ পাবি তুই।
আর একটি বার আয়, একটুখানি ছুই।

আমি তোমার রক্ত চিনি, ভাবনা জানি, ভুলবো নাহি।
আমি তোমার ছায়া হবো,পিছু যাব, কই পালাবি।
আমার যত গন্ধ নেওয়া,আদর পাওয়া, সংগি কোথায়।
আমার যত সপ্ন দেখা,গল্প বলা, আয় ফিরে আয়।